টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তেজনার মধ্যেই ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 16, 2026 6:40 am

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও শান্তি প্রচেষ্টার প্রেক্ষাপটে ইরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বুধবার (১৫ এপ্রিল) তিনি ইরানে পৌঁছান। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তানের সামরিক জনসংযোগ সংস্থা (আইএসপিআর) জানায়, সেনাপ্রধানের সফরসঙ্গী হিসেবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও রয়েছেন। ইরানে পৌঁছালে পাকিস্তানি প্রতিনিধিদলকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে ইরান জানিয়েছিল, পাকিস্তানের মধ্যস্থতায় তারা যুক্তরাষ্ট্রের-এর সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়নি; বরং পাকিস্তানের মাধ্যমে নিয়মিত বার্তা বিনিময় চলছে।

তিনি আরও জানান, রোববার তেহরানে ইরানি প্রতিনিধিদল ফিরে আসার পর থেকে একাধিকবার বার্তা আদান-প্রদান হয়েছে এবং এতে ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

পারমাণবিক ইস্যু নিয়ে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নতুন কোনো বিষয় নয় এবং এর মাত্রা ও পদ্ধতি নিয়ে আলোচনা সম্ভব। তবে ইরানের জাতীয় প্রয়োজন অনুযায়ী সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে পুলিশের ২৬৯৫ মামলা

রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ পুলিশের ওসি আটক

নাসিরনগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

নাসিরনগর চাপড়তলায় ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন প্রশাসন

কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম

রাজারহাটে ইয়াবা ও এসকাফ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা

শ্যামপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা

ইরান যুদ্ধে এবার আত্মঘাতী হামলায় সক্ষম ‘ড্রোন স্পিডবোট’ নামাল যুক্তরাষ্ট্র