টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিমন ও বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 2, 2026 8:05 pm

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) স্থানীয় সময় ক্যাম্পাস সংলগ্ন ক্রিসেন্ট হিলে আয়োজিত শোকসভায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ময়েজ লিমায়েন এ ঘোষণা দেন।

তিনি জানান, আগামী সপ্তাহের সমাবর্তন অনুষ্ঠানেও লিমন ও বৃষ্টিকে বিশেষভাবে স্মরণ করা হবে। শোকসভায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা’র নেতারাও বক্তব্য দেন এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, জামিল আহমেদ লিমন ইউএসএফে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন।

প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল টাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একইদিন তার রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। পরে কাছাকাছি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি দেহাবশেষ নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ হিসেবে শনাক্ত করা হয়।

বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানায়, বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির কনস্যুলেট যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।

অন্যদিকে, জামিল আহমেদ লিমনের মরদেহ শনিবার (২ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। এটি দুবাই হয়ে আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারের নতুন সিদ্ধান্ত

নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি

যেকোনো মূল্যে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

রমনার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সাড়ে চার ঘণ্টায় ১৩ প্রতিষ্ঠান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় অসন্তোষ

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী

ডিএমপির পাঁচজন এডিসিকে বদলি

শাহ আলীতে খালেদা জিয়ার সুস্থতা ও গণঅভ্যুত্থানের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল