ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে, ইনটেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. নাজিম উদ্দিন আল আজাদ লালবাগ বিভাগে, ডিএমপি সদরদপ্তরের এডিসি মোহাম্মদ আবু তাহেরকে ট্রাফিক ওয়ারী বিভাগে, এস্টেট বিভাগের এডিসি মো. শওকত আলীকে রমনা বিভাগের এডিসি, ট্রাফিক ওয়ারী বিভাগের এডিসি মো. জাহিদ হোসেনকে মতিঝিল বিভাগের এডিসি ও প্রটেকশন বিভাগের এডিসি কে. এইচ এম এরশাদকে উত্তরা বিভাগের এডিসির দায়িত্ব দেওয়া হয়েছে।



















