টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরুর প্রবল সম্ভাবনা: ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 2, 2026 8:13 pm

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মোহাম্মদ জাফার আসাদি এ আশঙ্কার কথা জানান। শুক্রবার (১ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান। সূত্র: এএফপি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার দাবি, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ওয়াশিংটন কোনো চুক্তি বা প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষা করে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সম্প্রতি ইরান তাদের প্রস্তাবিত একটি সংশোধিত চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন এবং ইরানের সমালোচনাও করেন। এর পরপরই তেহরানের পক্ষ থেকে এমন কড়া অবস্থানের ইঙ্গিত পাওয়া গেল।

অন্যদিকে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ শাখা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, আরব উপসাগর এবং হরমুজ প্রণালীর ইরানি উপকূলবর্তী প্রায় ২ হাজার কিলোমিটার এলাকাজুড়ে নিয়ন্ত্রণ শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়, এ উদ্যোগের মাধ্যমে অঞ্চলটিকে নিরাপদ রাখা এবং দেশের জনগণের জন্য শক্তি ও গর্বের প্রতীক হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য।

উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের মোট তেল পরিবহনের উল্লেখযোগ্য অংশ এই পথ দিয়েই সম্পন্ন হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন

রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নাসিরনগরে সাবেক এমপি সৈয়দ একরামুজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম দাখিল

স্বদেশে ফিরে শোকের সাগরে তারেক রহমান !

মিরপুর -১৩ নম্বর বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অধীনে আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করেছে। তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে 

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

বুধবার সংসদ ভবনে সরকারি দলের বৈঠক

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে উদ্ধার করেছে র‌্যাব

রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এসিস্ট্যান্ট কোঅরডিনেটর গোল্ড আ্যওয়ার্ড অর্জন

ঢাবিতে ভর্তি পরীক্ষা পাঁচ ইউনিটে, শুরু ৫ ডিসেম্বর