টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-দিল্লি পুরোদমে ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 2, 2026 8:45 pm

প্রায় দেড় বছর টানাপড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। শনিবার (২ মে) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলে হয়েছে, বাংলাদেশ এরই মধ্যে সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে এবং ভারতও কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতভিত্তিক সংবাদমাধ্যমটি লিখেছে, গেল মাসে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেসব বিষয় তুলে ধরেছিলেন, ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি সেই তালিকার উপরের দিকে ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইসহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। ফলে ভিসা কার্যক্রমে ফিরতে নয়াদিল্লির কাছ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে চাইছে ঢাকা।

ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে ভারতের কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়েছে।

ভারতের ভিসা কার্যক্রমে ফেরার বিষয়ে কূটনীতিকদের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরেই এই সেবা পুরোদমে চালু হতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কেন্দ্রে বসছে সিসিটিভি-জ্যামার  থাকছে ১১ নির্দেশনা

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরের সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাতারবাড়ী মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর গাবতলীতে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইরানি সংবাদমাধ্যম খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

সামুদ্রিক মাছসহ ১ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ হজযাত্রী

শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশের মেয়েরা