টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে

প্রতিবেদক
কে.এস.ইসলাম
June 30, 2025 12:34 pm

ঈদুল আজহার আগে মনির দেশে আসেন।তাঁর সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী হোটেলে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে অথবা অন্য কোনো উপায়ে মনির, ‘তাঁর স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না ও প্রতিবন্ধী বড় ছেলে নাঈম হোসেনকে হত্যা করেছে।

তিনজনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় কেয়ারটেকার রফিকুলকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই জালাল উদ্দিন আদালতে তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তখন ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম বলেন, এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। পত্রপত্রিকায় ঘটনাটি এসেছে। একটি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় রফিকুলও দুঃখিত। মনির দেশে এলে তাঁর মাধ্যমেই হোটেলে উঠতেন। খাবার উনিও খেয়েছেন।

তখন বিচারক বলেন, একজন অসুস্থ হতে পারে, পুরো পরিবার মারা গেল! রফিকুলের বক্তব্য শুনতে চান বিচারক।

তখন রফিকুল বলেন, পুলিশ যা বলছে,এর অতিরিক্ত আমি জানি না। ভর্তা-ভাত হোটেল থেকে এক বক্স ভাত, মুরগির রেজালা, আলু ভর্তা আর শুঁটকি ভর্তা কিনেছিলাম। মনিরের স্ত্রী শুঁটকি পছন্দ করতেন। এ জন্য শুঁটকি নিতে বলা হয়েছিল।

তিনি আরও বলেন, আমি আর মনির ওই হোটেলে নান, শিককাবাব আর ফালুদা খাই। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহবার ড, শফিকের

নিউ ইস্কাটনে ইন্টারনেটের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেটকর্মী মৃত্যু

এফটির অনুসন্ধান চীনের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালায় ইরান

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি, না মানলে ভয়াবহ পরিণতি

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ পার করলো চীনা জাহাজ

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে বিদেশে পালানোর সময় গ্রেফতার

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

কক্সবাজারের পাতুয়ারটেকের টুপ টুপ রিসোর্টে আগুন, নিহত ৬

জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল