টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 4 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ নিহত -১ আহত ২

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 4, 2026 7:20 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার লাখাই – সরাইল আঞ্চলিক মহাসড়ক সড়কে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের পাতাইরাব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত আহত ২ ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, আজ সোমবার ৪ঠা মে বিকেল ৩.৩০ ঘটিকায় ধরমন্ডল হতে  ৩ জন সহপাঠী নিয়ে  নাসির নগর সদরে  আসার পথে  সরাইল- লাখাই আঞ্চলিক মহাসড়কে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর  সংলগ্ন পাতাইরাব্রীজ নামক স্থানে বেপরোয়া গতিতে মটর সাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও দুই জন আহত হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায়, সাইফুল ইসলাম (২৫) ঘটনাস্থলে নিহত হয়।নিহত সাইফুল ইসলাম উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখ সাহেব বাড়ীর মোঃ রফিক মিয়ার মেজো ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়ারা, গুরুতর আহতদের উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

গুরুতর আহতরা হলেন উপজেলার ধরমন্ডল ইউনিয়নের মোঃ মোজাহিদ মিয়া পিতা মোঃ মোখলেছুর রহমান, একই এলাকার  মোঃ নয়ন মিয়া পিতা মোঃ বাবুল মিয়া।

এ বিষয়ে নাসির নগর থানা পুলিশ উপ- পরিদর্শক (এস আই) মোঃ সোহেল সিকদার বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার বেপরোয়া গতি, মাথায় হেলমেট না থাকার
কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ থানা হেফাজতে আছে এর আইগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

বীরগঞ্জে বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল: ট্রাম্প

রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

মিরপুর ঢাকা-১৪ আসনে ধানের শীষের পদপ্রার্থী তুলি এগিয়ে সাজু অনেক পিছিয়ে রয়েছেন বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্বার আটক-২

কুমিল্লায় তনু হত্যা ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার

মিরপুরে এক প্রবাসী পরিবারের বাড়ি দখল ও বাড়ির ভাড়া হাতিয়ে নিতে পুলিশ ও সন্ত্রাসীদের দিয়ে ভয়-ভীতি ও হুমকি দিচ্ছেন- হাজী সুমন

গ্যাস বিস্ফোরণ দুর্ঘটনায় আরো এক নারী মৃত্যু

ভারত আজও শেখ হাসিনার প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে: রিজভী