টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 6 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফের হরমুজে পিছু হটলেন ট্রাম্প, জাহাজ পাহারার ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 6, 2026 2:56 pm

ইরানকে পাত্তা না দিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গতকাল সেই কার্যক্রমটিও স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে ‘ব্যাপক অগ্রগতি’ হওয়ার দাবি করে এ পদক্ষেপ নেওয়ার কথা জানান ট্রাম্প। যদিও এর আগে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণার কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগর থেকে আটকে পড়া ট্যাংকারগুলোকে বের করে আনার জন্য সোমবার থেকে শুরু হওয়া প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেছিলেন, যার নাম ‘প্রজেক্ট ফ্রিডম’।

সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে, যাতে চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা দেখা যায়।

তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যেখানে তখন বুধবার ভোর ছিল। উল্লেখ্য, এর আগে হরমুজ প্রণালী নিয়ে নানা হুমকি দিয়েও ইরানকে হটিয়ে সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র। সূত্র : রয়টার্স।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শরীফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়ে বর্ণিল বিদায় সংবর্ধনা পেলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র ঘোষ

কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা

রাউজান পশ্চিম গুজরায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে রমজান উপল‌ক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট

তিস্তা মহা পরিকল্পনা আমার জীবন সংগ্রামের একটি অংশ; ত্রাণ ও দুর্যোগমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

ঢাকা মেডিকেলে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)যে যুক্ত হল ২০ টি বেড

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ