টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 9 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আকাশে ‘রহস্যময়’ আলো

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 9, 2026 9:14 am

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে এক ‘রহস্যময়’ আলোর দেখা মিলেছে। বিশেষ করে পর্যটন শহর কক্সবাজার এবং মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে এই অদ্ভুত আলোক রশ্মি প্রত্যক্ষ করার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ঠিক ৭টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের আকাশে হঠাৎ এই আলোর উদয় হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, আলোর স্থায়িত্ব ছিল প্রায় এক মিনিটের মতো। স্থানীয় যুবক হোছাইন মোহাম্মদ মিশুক জানান, আমরা বন্ধুরা মিলে সৈকতে বসে ছিলাম। হঠাৎ আকাশে এক ভিন্নধর্মী আলো দেখতে পাই এবং দ্রুত তা ক্যামেরাবন্দি করি। এটি ঠিক কী ছিল, তা আমরা বুঝতে পারছি না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোর ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ভিনগ্রহের যান (UFO) বা উল্কাপাত হিসেবে বর্ণনা করছেন। আবার কেউ কেউ একে দূরপাল্লার মিসাইলের সঙ্গে তুলনা করেছেন।

একই সময়ে মাদারীপুর শহরের জজকোর্ট, মোস্তফাপুর এবং শিবচর থেকেও এই দৃশ্য দেখা গেছে। শিবচরের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, হঠাৎ এই আলো দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আকাশে প্রায় ৫ মিনিট পর্যন্ত এই অদ্ভুত আলোর বিচরণ দেখা গিয়েছিল।

হঠাৎ করে আকাশে এই রহস্যময় আলো নিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, এটি কোনো আবহাওয়াগত বিষয় নয়। তিনি উল্লেখ করেন, “ধারণা করা হচ্ছে এটি ভারতের জলসীমা বা উড়িষ্যা উপকূল থেকে কোনো দূরপাল্লার মিসাইল পরীক্ষার ফল হতে পারে।”

এর আগেও ভারতের ‘অগ্নি’ সিরিজের মিসাইল পরীক্ষার সময় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আকাশ থেকে এই ধরনের আলোকচ্ছটা দেখা গিয়েছিল। মিসাইল যখন বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছায়, তখন সূর্যাস্তের পরবর্তী আলো বা জ্বালানির দহনের ফলে এমন উজ্জ্বল রেখা তৈরি হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে পুলিশের অভিযানে ৫ জুয়ারি আটক

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া একটি বাসা থেকে দুই বোনের মারাদহ উদ্ধার করেছে পুলিশ

কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়ার মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

ইরানি ড্রোন ঠেকাতে ওড়াতে হচ্ছে যুদ্ধবিমান ব্যয় সামলাতে যুক্তরাষ্ট্র- ইসরায়েলের হিমশিম

ভূরুঙ্গামারীর শিশু সিফাতের মাথায় বিরল রোগ, চিকিৎসার সহযোগিতা চান পরিবার 

শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজরে ইরানের আরও সাত দ্বীপ,এই সাতটি দ্বীপকে বলা হয় ইরানের ‘আর্চ ডিফেন্স’, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চাবি

কুষ্টিয়ায় সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার করলো বিজিবি

আগামী পাঁচ বছরের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান