টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 10 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
মোঃ ওবায়দুল খান
May 10, 2026 6:47 pm

ঢাকার ধামরাইয়ে ফিরোজ কবির (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশের ভাষ্য, মাদকের ব্যবসার অর্থের ভাগাভাগি নিয়ে তর্কের জেরে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।

শনিবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফিরোজ কবির ধামরাইয়ের অর্জুন নালাই এলাকার আলহাজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বিরুদ্ধে মাদক, ডাকাতি চেষ্টাসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান বলে জানায় ধামরাই থানা পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পরিবারের দাবি, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকার জয়নাল আবেদিনের ছেলে জহিরুল ইসলাম (২৩) একই এলাকার শাহজাহানের ছেলে শাহিন এ হত্যার ঘটনা ঘটায়।পুলিশ জানায়, মাদক ব্যবসার অর্থের ভাগাভাগি নিয়ে ফিরোজের সাথে জহিরুল ও শাহিনের বিরোধ ছিল। সম্প্রতি ফিরোজ মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পান।

শনিবার সন্ধ্যার দিকে ওই দুই ব্যক্তির সাথে তার দেখা হলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্রের আঘাত করে ওই দুই ব্যক্তি। এর পরপরই তারা পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় ভুক্তভোগীকে প্রথমে কাওয়ালীপাড়ার একটি হাসপাতালে এবং পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পথের মধ্যে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা খান বলেন, ‘মাদক ব্যবসা নিয়ে ফিরোজের সাথে জহিরুল ও শাহিনের বিরোধ ছিল। বিগত চার-পাঁচদিন আগেই ফিরোজ কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে।

আজ তাদের দেখা হলে তর্কাতর্কির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাত করে ফিরোজকে। আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে আসামি ধরার জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সংসদে প্রশ্ন তুললেন এমপি এম এ হান্নান

এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশের আকাশে ‘রহস্যময়’ আলো

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বীরগঞ্জে গাছ লাগালেন এমপি মনজুরুল ইসলাম

বিআরটিএ মেট্রো সার্কেল

বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর রাশেদুজ্জামান রাশেদ বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে (পর্ব ১)

রাউজান প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে

কদমতলীর তুষার ধারা সাদ্দাম মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।