টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 3 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আক্তার হোসেনের অবৈধ ভাবে উপার্জিত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 3, 2025 8:55 am

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় কালে নিজেকে সহযুদ্ধা হিসেবে হাতিয়ার বানিয়ে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা মালিক আক্তার হোসেন ! তিনি নানান ভাবে মানুষের উপর অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে এই সকল সম্পদ উপার্জন করেন বলে একাধিক অভিযোগ উঠেছে।

আক্তার হোসেন লক্ষ্মীপুর জেলার জগতপুর এলাকার,আব্দুল মান্নানের ছেলে। বর্তমান তিনি হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাট ২/২, দিলু রোডের একটি আলিশান বাসায় পরিবার বর্গ নিয়ে বসবাস করছেন ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি নানা ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থেকে বাড়ী-গাড়ী, ফ্ল্যাট, দোকান, নালজমি ও বিভিন্ন ব্যাংকে শত কোটি টাকার সম্পদ গড়েছেন বলে দুদকের অভিযোগ সূত্রে জানা গেছে। তার আয়ের কোন উৎস না থাকলেও অতি অল্প সময়ে আলাদিনের চেরাগ পেয়ে গেছেন। অভিযোগে আরো জানা যায়, নিজ পরিবারসহ এলাকার সাধারণ মানুষের উপর নানা ভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছেন আক্তার হোসেন। বর্তমানে এখন নিজেকে ফ্যাসিস্ট বাদ থেকে বাঁচার জন্য বিএনপির সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত হয়ে কাজ করার পাঁয়তারা করে যাচ্ছেন। মোটা অঙ্কের অর্থ দিয়ে নিজেকে বাঁচার জন্য নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আনুকূল্য থেকে তার গড়ে তোলা শতকোটি টাকার অবৈধ সম্পদের বিবরণ নিম্নে দেওয়া হলো-
বেইলী রোডের সিপি ফাইভ স্টার।জাফরান জুস বার।মিরপুর ১০নং হোপ মার্কেটের সিপি ফাইভ স্টার।মিরপুর ১০নং লাজফার্মার সাথে সিপি ফাইভ স্টার।মগবাজার ওয়‍্যারলেস মোড় কমিউনিটি হাসপাতালের কাছে সিপি ফাইভ স্টার।গ্রামের বাড়িতে কোটি টাকার সম্পদ করেছেন নামে বেনাম। বিভিন্ন ব্যাংকের শত কোটি টাকার এফডিআর সহ রয়েছে শত কোটি টাকা । এসব তথ্য পাওয়া গেছে, চলতি বছরের গত ৩ জুন মাসে সাবিনা ইয়াসমিন নামের এক মহিলা দুর্নীতি দমন কমিশনারের আক্তার হোসেনের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতির এইসব তথ্য পাওয়া যায়।

এ ব্যাপারে আক্তার হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য না দিয়ে অর্কতক ভাষায় গালিগালাজ দিয়ে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজের একদিন পরে রোজা মনি মরাদেহ উদ্ধার

মাদকবিরোধী অভিযান

রাজধানীতে মাদকবিরোধী অভিযান ৪,৬৪০/= পিস ইয়াবা-সহ গ্রেপ্তার ২

ইরানের ৫ তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

গাজীপুর পোশাক কারখানার পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ

মিরপুরে এক প্রবাসী পরিবারের বাড়ি দখল ও বাড়ির ভাড়া হাতিয়ে নিতে পুলিশ ও সন্ত্রাসীদের দিয়ে ভয়-ভীতি ও হুমকি দিচ্ছেন- হাজী সুমন

নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান

ফের ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে আরো ১ জনের চিকিৎসাধীন মৃত্যু

সম্পর্কের টানাপোড়েনে এক ‘পথহারা মন’

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল