টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 11 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 11, 2026 7:10 pm

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে শরীয়তপুর জেলার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু জাদুঘর আরও আগেই হওয়া উচিত ছিল। তৎকালীন সরকার কেন এটি করেনি তা আমার জানা নেই। তবে দেশের বৃহত্তম স্বার্থে এবং সাধারণ মানুষকে এই বিশাল স্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাতে এ জাদুঘরটি খুবই প্রয়োজন ছিল। এর মাধ্যমে আগামী প্রজন্ম পদ্মা সেতুর ইতিহাস সম্পর্কে বিশদভাবে জানতে পারবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী দেশজুড়ে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা করে বাঁচিয়ে তুলতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

জলঢাকায় স্ত্রীর মর্যাদার তরুণীর সংবাদ সম্মেলন

পূর্বাচলের জলসিড়ি এলাকার ৪তলা ভবন থেকে নিচে পড়ে ঠিকাদারের মৃত্যু

গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম

যুবরাই পরিবর্তনের শক্তি-চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের আওতায় ভূরুঙ্গামারীতে দিনব্যাপী কর্মশালা

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড় : নীরব বন বিভাগ

স্বপ্নসারথি দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ