টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 11 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
এ কে পলাশ
January 11, 2026 3:57 pm

কুমিল্লার সদর দক্ষিনের বিজয়পুর ইউনিয়নে জেলখানা বাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবাদযোগ্য কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে সাইফুল ইসলাম নামে এক ব্যক্ত দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা উপজেলার বিজয়পুর ইউনিয়নের মধ্যম বিজয়পুর জেলখানা বাড়ি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানে আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল কাটার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সজীব তালুকদার ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সজীব তালুকদার জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটা বা পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জব্দকৃত যানবাহনগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন:সকল স্তরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

আলী খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

কুমিল্লা সিটি করপোরেশন তদন্ত কমিটিকে বর্তমান স্থানে নতুন নগর ভবন করার পক্ষে মত দিয়েছেন নগরবাসী

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০ আবেদনই ভুয়া

সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির অভিযানে সাড়ে ৯-কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক

কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতি সভা