টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 3 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের নারীসহ চারজন দগ্ধ।

প্রতিবেদক
কে.এস.ইসলাম
July 3, 2025 10:14 am

রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার নূরের চালা প্রাইমারি স্কুলের পাশে একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের দগ্ধ চার। দগ্ধরা হলেন, মোঃ হালিম শেখ (৫০),মোঃ হানিফ শেখ(২৪) ,শিউলি বেগম (৪৫) ও রহিমা বেগম (৫০) ।

বুধবার(০২ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তাদেরকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদেরকে নিয়ে আসা ভাগিনা মোঃ সাগর আহমেদ জানান,সন্ধ্যা ৭টার দিকে রান্নাঘরে রান্না করার সময় চুলায় আগুন দেওয়া মাত্র হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হয়।পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, তাদের বাসা ভাটারার
নতুন বাজার নূরের চালা প্রাইমারি স্কুলের পাশে আবুল কালাম খন্দকারের টিনসেড বাসায় থাকতেন।

জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান,ভাটারার নতুন বাজার নূরের চালা টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুই নারীসহ চারজন আমাদের এখানে এসেছে।তাদের মধ্যে হানিফ শেখের ৯০ শতাংশ দগ্ধ, হালিম শেখের ৩৩শতাংশ দগ্ধ শিউলি আক্তার ১ শতাংশ দগ্ধ ও রহিমা বেগমের ২ শতাংশের দগ্ধ হয়েছে। তাদের হালিম শেখ ও হানিফ শেখ দুইজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শ্বাসনালীতে দগ্ধ রয়েছে তাদেরকে ভর্তি দেওয়া হয়েছে। ও রহিমা বেগম ও শিউলি আত্মারকে জরুরী বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ২, গ্রেফতার ৫

নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ

গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করলেন কর্মকর্তারা!

রাউজান উত্তর গুজরায় জ্বালাকুমারী মাতৃ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নিহত -১আহত-১

হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস,বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা

ইরান এমন যুদ্ধবিরতি চায় না, যা শত্রুকে আবার হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী

সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র উদ্যোগে স্মারকলিপি প্রদান

ঢাবি-জবি-রাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

তাজিয়া মিছিলে তরবারি-লাঠি ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি