টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 3 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ

প্রতিবেদক
এ কে পলাশ
May 3, 2026 1:07 pm

একটি দেশের সার্বিক উন্নয়নে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম-এমন মন্তব্য করেছেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং তরুণদের জন্য দ্রুত পরিচিতি ও সাফল্যের দ্বারও খুলে দেয়।

শনিবার (২ মে) বিকেলে কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে একযোগে আয়োজিত এ কর্মসূচির জাতীয় উদ্বোধন সিলেটে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। “নতুন কুঁড়ি স্পোর্টস” আয়োজনের মাধ্যমে জেলা পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হাওর অঞ্চলের কৃষি ক্ষতি নিয়ে জানান, ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য নিয়মিতভাবে সংগ্রহ করা হচ্ছে এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে সংস্কারের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

ধান সংগ্রহ কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করা হবে। এতে কৃষকরা বাজারমূল্যের তুলনায় প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি লাভবান হতে পারবেন। এছাড়া হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তা কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্তদের মধ্যেও সম্প্রসারণ করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক

বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাটা জীবন উৎসর্গ করেছিলেন: মির্জা ফখরুল

জুলাই শহীদদের আত্মত্যাগের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যানের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

রাষ্ট্রিয় স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাপনার সমসাময়িক প্রসঙ্গে ফার্মাসিস্টদের মতবিনিময় সভা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ

নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধ

একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু