টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 12 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর ধরমন্ডলে ৩ কিঃমিঃ সড়ক উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 12, 2026 4:58 pm

নাসিরনগর উপজেলার উন্নয়নমুলক কাজের অংশ হিসেবে ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর – সাইয়াউক সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে এবং মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার ১২ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবীকে বাস্তবে প্রতিফলন ঘটিয়ে দীর্ঘদিনের অবহেলিত  দৌলতপুর টু সাইয়াউক তিন কিলোমিটার সড়কটি দীর্ঘ প্রতিক্ষীত ও বহুল কাংখিত সড়কের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে অবসান হতে চলছে কয়েক হাজার মানুষের দীর্ঘদিন ধরে যাতায়াতের দুর্ভোগ, এই জরাজীর্ণ ও অবহেলিত সড়কটি নির্মাণের ফলে সাইয়াউক গ্রামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আর এই নতুন দিগন্তের উন্মোচন করেছেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর ২৪৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য  জননেতা এম এ হান্নান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিন, উর্ধ্বতন কর্মকতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,  বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি বলেন, ‘এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই সড়কের সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরো সহজ ও নিরাপদ হবে।’

সড়কটির নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মত ভাবে সম্পন্ন করা এমনটি প্রত্যাশা করছেন এলাকাবাসী।
সড়ক উদ্বোধনের পর দৌলতপুর বাজার সং  উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন,উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, বিভিন্ন মিডিয়ায় সংবাদকর্মী, ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সফিক, এলাকার গণনমান্য ব্যক্তিবর্গ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক-২

নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ

কুমিল্লা দাউদকান্দিতে ডাকাতির আগেই পুলিশের জালে ৭ সদস্য, ইয়াবাসহ আরও একজন আটক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সৌজন্য সাক্ষাৎ

হাজারীখিল দেওয়ানজীপাড়ায় শ্রী শ্রী বিশ্বশান্তি কামনায় ১৮তম সর্বজনীন মহতী চণ্ডীপাঠ, ধর্মসভা ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত

ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি

শিগগিরই শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে

আরও ১৯ জেলায় শুরু হলো ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে