টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হলেন নাসিরনগরের রায়হান মিয়া

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 14, 2026 4:46 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত প্রাইম ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কৃতি সন্তান মো. রায়হান মিয়া।

তিনি নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. আজদু মিয়ার কনিষ্ঠ পুত্র। তার এই সাফল্যে নাসিরনগরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। কমিটির মূল নেতৃত্বে যারা আছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত ১৩ মে ২০২৬ তারিখে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রকিবুল ইসলাম তালুকদার (রিফাত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে রায়হান মিয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন: সাধারণ সম্পাদক: মেহেদী হাসান রনি। সিনিয়র সহ-সভাপতি:মেহেদী হাসান সিফাত। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ইমন খান।

কমিটিতে ১০ জন সহ-সভাপতি এবং ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ২৩ জন নেতার নাম প্রকাশ করা হয়েছে। নবগঠিত এই কমিটি প্রাইম ইউনিভার্সিটিতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নাসিরনগরের সন্তান রায়হান মিয়া সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে জিজ্ঞেস করুন’—জাতিসংঘে বালেন্দ্র

নেপালের সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন, শোকে স্তব্ধ ২ গ্রাম

তিতাসে প্রশাসনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

কুমিল্লায় তনু হত্যা ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার

মাইজউদ্দিন হত্যার প্রধান আসামি মনির গ্রেফতার

তিতাসে ট্রাক্টর চালককে হত্যার পর ৬টুকরো করে ফেলে দেয় নদীতে/বিচ্ছিন্ন দুই হাতের পর উদ্ধার দুই পায়ের ৪টুকরো

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক