টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 26 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে জিজ্ঞেস করুন’—জাতিসংঘে বালেন্দ্র

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
September 26, 2026 4:36 pm

বিশ্বব্যবস্থার বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, যুদ্ধের জন্য বিশ্ব যতটা সুসংগঠিত, খাদ্য সরবরাহের ক্ষেত্রে ততটাই অকার্যকর। জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোকে কীভাবে একসঙ্গে সংকটে ফেলছে, জাতিসংঘের সাধারণ পরিষদে সেই বিষয়টি তুলে ধরেন তিনি।

৩৬ বছর বয়সী শাহ চলতি বছরের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়া সবচেয়ে কম বয়সী সরকারপ্রধান। ভাষণে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য জলবায়ু ন্যায়বিচারের দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শাহ বলেন, জলবায়ু পরিবর্তনের দায় যেসব দেশের তুলনামূলকভাবে কম, তারাই এর ক্ষতির বড় অংশ বহন করছে। নিজের দেশের উদাহরণ দেওয়ার পাশাপাশি তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের অভিজ্ঞতাও একই ধরনের। তাদের ভাষায়, তারা যে জলবায়ুকে উষ্ণ করেনি, তার পরিণতি তাদেরই ভোগ করতে হচ্ছে। একইভাবে, যেসব যুদ্ধ তারা শুরু করেনি, সেসব সংঘাতের প্রভাবও তাদের ওপর পড়ছে।

তার মতে, এসব ঘটনা বৈশ্বিক সহযোগিতার বর্তমান ব্যবস্থার গভীরে থাকা নানা দুর্বলতার ইঙ্গিত দেয়।

গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে দেওয়া এই বক্তব্যে শাহ দক্ষিণ এশিয়ার অভিন্ন ঝুঁকির বিষয়টি সামনে আনেন। ওই দুর্যোগে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ নিখোঁজ হন। বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বৈশ্বিক ব্যবস্থার বাস্তব চিত্র আরও গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

‘হিমালয় জলবায়ু সহনশীলতা ব্যবস্থা’ গঠনের প্রস্তাব

জলবায়ু সংকট মোকাবিলায় শাহ ‘হিমালয় জলবায়ু সহনশীলতা ব্যবস্থা’ গঠনের প্রস্তাব দেন। তার মতে, বৈশ্বিক উষ্ণতা হিমালয় অঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যকে ক্রমেই অস্থিতিশীল করে তুলছে। এ উদ্যোগে নেপাল, ভারত ও চীনকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব করেন তিনি।

শাহের বক্তব্য অনুযায়ী, হিন্দুকুশ হিমালয় অঞ্চলের ওপর প্রায় ২০০ কোটি মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। শুধু নেপাল নয়, এ পর্বতমালা আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে পানি, কৃষি, জীববৈচিত্র্য ও জীবিকার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। তাই হিমালয়কে কোনো প্রান্তিক ভূখণ্ড হিসেবে দেখার সুযোগ নেই; এটি বৈশ্বিক জীবনধারণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

প্রস্তাবিত ব্যবস্থার আওতায় নেপাল, ভারত ও চীন স্যাটেলাইট তথ্য, প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা পরস্পরের মধ্যে ভাগ করে নিতে পারবে বলে জানান শাহ।

জাতিসংঘে বক্তব্যের সময় তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন কোনো রাষ্ট্রীয় সীমান্তের মধ্যে আটকে থাকে না। হিমবাহ গলে যাওয়া কিংবা বন্যার পানির প্রবাহ কোনো ভিসা বা পাসপোর্টের প্রয়োজন করে না। তাই এই সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

বন্যার পর নেপালকে সহায়তা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান শাহ। তিনি বিশেষভাবে প্রতিবেশী ভারত ও চীনের দ্রুত সহায়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি বিভিন্ন বন্ধুরাষ্ট্র, জাতিসংঘ, মানবিক সহায়তা সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দু’আ মাহফিল ও ইফতার

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়ীয়ায় বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদেঅনির্দিষ্ট -কালের জন্য বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের

ভারতে মুসলমানরা নিরাপদ নয়: জামায়াত আমির

কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ঢাবী শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ তালিকা পাঠাল ইরান

নানার বাড়ি বেড়াতে এসে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় প্রাণ গেল এক শিশুর