টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে: শ্রমমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 14, 2026 9:59 pm

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস আগামী ২১ মে’র মধ্যে পরিশোধ করতে হবে। পাশাপাশি মাসিক বেতন নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৫তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় তিনি এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার। সেখানে শ্রমিক নেতারা জানান, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে কোনো ধরনের অসন্তোষ বা আন্দোলনের আশঙ্কা থাকবে না। তবে যেসব কারখানায় এখনো বকেয়া বেতন রয়েছে, সেগুলোর বিষয়ে দ্রুত সরকারি হস্তক্ষেপও দাবি করেন তারা।

শ্রমিক প্রতিনিধিরা ঈদযাত্রা সহজ করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থারও অনুরোধ জানান।

এর প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। সড়কে যানজট এড়াতে মালিক ও শ্রমিক-পক্ষের সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

বেতন-বোনাস পরিশোধ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদযাত্রা সহজ করতে সব রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী

বায়রা নেতাদের সাংবাদিক সম্মেলন, মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবী বায়রা সদস্যদের

সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভূরুঙ্গামারীতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রেস ক্লাব সভাপতি আনোয়ার হোসেন আরিফ বহিষ্কার

ভূরুঙ্গামারীতে সরকারি রিপার (ধান-কাটা) যন্ত্র না পেয়ে অভিযোগের অতপর মেশিন পেয়ে অভিযোগ প্রত্যাহার

সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী দেশের সরকারি হাসপাতালগুলোয় ১১৪৯৫ চিকিৎসকের পদ শূন্য

দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান,আইআরজিসির ভিডিও প্রকাশ

এবার থাকছে বড় চমক,‘‘নবম পে স্কেলে’’

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দু’আ মাহফিল ও ইফতার

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া