টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 14, 2026 10:06 pm

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর বলেছেন, স্বজনপ্রীতি বা কারও প্রভাবে তড়িঘড়ি করে আর কোনো অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা আক্ষেপ করে বলেন, অতীতে অনেকের পকেট ভারী করতে বিভিন্ন প্রকল্প নেওয়া হতো। সেসব ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল অনেকটা ‘ঠুঁটো জগন্নাথের’ মতো। অকারণে বারবার প্রকল্পের সময়সীমা বাড়িয়ে ব্যয় বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে এখন থেকে প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ টেনে রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর বলেন, যথাযথ তদারকির অভাবেই অতীতে ‘বালিশকাণ্ডের’ মতো বিতর্কিত ও লজ্জাজনক ঘটনা ঘটেছে। এসব অপ্রয়োজনীয় ব্যয় মেটাতে গিয়েই দেশের অর্থনীতি বর্তমানে ঋণের চাপে পড়েছে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে নীতি-কৌশল প্রণয়ন করছে সরকার। এছাড়া সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে যাবতীয় তথ্য নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় গ্রেফতার হিরো আলম

নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে শিক্ষা ভবনের সামনে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেটে আহত ৭

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুুুুুু্ক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

একরামুল হত্যা মামলা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন

বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

নাসিরনগরে জমে উঠেছে কোরবানি পশুর হাট, টুংটাং শব্দে মুখরিত কামার পল্লী

নাসিরনগরে ফেসবুক আইডি খোলা নিয়ে বিভ্রান্তির অভিযোগে থানায় জিডি

বীরগঞ্জে আলোর ভূবন সামাজিক সংঘের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ