টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 6 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে বাঁশবোঝাই মহিষের গাড়ি খাদে পড়ে প্রাণ গেল মহিষের

প্রতিবেদক
টাঙ্গাইল প্রতিনিধি
July 6, 2025 9:15 am

টাঙ্গাইলের সখিপুরে বাঁশবোঝাই একটি মহিষের গাড়ি খাদে পড়ে একটি মহিষ ঘটনাস্থলেই মারা গেছে। শুক্রবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ভালুকা উপজেলার সীমান্তবর্তী ঘোনাপাড়া বাজার থেকে সখীপুর উপজেলার দাড়িপাড়ার দিকে যাচ্ছিল বাঁশবোঝাই মহিষের গাড়িটি। পথে খালিয়ারবাইদ এলাকায় রাস্তার ঢালে নামতে গেলে অতিরিক্ত ওজনের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দুই মহিষের মধ্যে একটি ঘটনাস্থলেই মারা যায়। নিহত মহিষটির বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গাড়িচালক ও মহিষের মালিক মোঃ শাহ আলম (পিতা মোঃ সিদ্দিক হোসেন, ৩নং ওয়ার্ড, বড়চওনা ইউনিয়ন) জানান, মহিষের গাড়ি চালিয়েই তার সংসার চলে। এ দুর্ঘটনায় তার পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার অন্যতম কারণ এলাকার কাঁচা ও বেহাল রাস্তা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি হয়ে ওঠে কাদা-পিচ্ছিল। বিশেষ করে উঁচু স্থান থেকে নিচে নামার সময় গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

একজন অভিজ্ঞ মহিষচালক জানান, গাড়ির দুই মহিষের ভারসাম্য ছিল না। একটিকে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে অন্যটি নতুন (আঞ্চলিক ভাষায় আজোয়াইলা)। ভারসাম্যহীনতা ও অতিরিক্ত ওজনই দুর্ঘটনার মূল কারণ।
এ ঘটনার পর স্থানীয়রা দুঃখ প্রকাশ করে বলেন,একটি নিরীহ প্রাণী এভাবে মারা যাবে এটা অত্যন্ত বেদনাদায়ক। মালিকের বড় ধরনের ক্ষতি হয়েছে।
তারা দ্রুত রাস্তাটি পাকা বা অন্তত ইট সলিংয়ের দাবি জানান। কারণ এই রাস্তাটি সখীপুর ও ভালুকা উপজেলার সীমান্তবর্তী জনবহুল একটি গুরুত্বপূর্ণ সড়ক। দেবরাজ থেকে খালিয়ারবাইদ হয়ে ঘোনাবাড়ি বাজার এবং করিমগঞ্জ পর্যন্ত সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের মতে সময়মতো রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন না হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর চাতলপাড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোর খুন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি

বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

১১ বিশ্ববিদ্যালয় পেল নতুন ভিসি

ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব কমে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার

সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ সরবরাহ করছে রাশিয়া

সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী দেশের সরকারি হাসপাতালগুলোয় ১১৪৯৫ চিকিৎসকের পদ শূন্য