টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর চাতলপাড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোর খুন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
March 22, 2026 6:35 pm

পবিত্র ঈদুল ফিতরের উৎসবের আমেজ  আনন্দের রেস কাটতে না কাটতেই ফুটবল খেলাকে কেন্দ্র করে সহপাঠীদের হাতেই খুন হয় টগবগে এক কিশোর।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ভাটি অঞ্চল নামে খ্যাত চাতলপাড় ইউনিয়নের খুঁজিয়া খাল এলাকায়।

শনিবার ২১ মার্চ রাতের আঁধারে বাবুল মিয়া( ১৪) নামের এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার ২১ মার্চ বিকেলে খুজিয়াখাল গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের তাকবির মিয়ার সাথে নিহত বাবুল মিয়ার কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির রূপ নেয়। পরে সন্ধ্যার পর থেকে নিহত বাবুল মিয়াকে খুঁজে পাচ্ছিলনা তার স্বজনরা। বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজির পর রাত আনুমানিক ৯ ঘটিকায় রাতের অন্ধকারে রাস্তার পাশে নিহত বাবুল রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহত বাবুল মিয়া( ১৪) খুঁজিয়াখাল গ্রামের মোঃ আবু মিয়ার ছেলে। এই বিষয়টি নিশ্চিত করেছেন চাতলপাড় ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল পাঠান।

এবিষয়ে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদ প্রতিবেদককে বলেন, আমি এলাকার বাইরে অবস্থান করছি। শুনেছি চাতলপাড়ে খুঁজিয়াখাল এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। আমি এলাকার বাইরে থাকার কারণে কোন কিছু বলতে পারবোনা।
এই হত্যাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়। রিপোর্ট লিখা পযন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রকাশ্যে আলোচনার কথা বলে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

এবারের চ্যাম্পিয়নস লিগে যত হাইভোল্টেজ ম্যাচ

সরকারের হুঁশিয়ারির পরও তৎপর সংঘবদ্ধ চক্র দেশজুড়ে চলছে নীরব চাঁদাবাজি

দীর্ঘ ত্যাগের ফলেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী

তিতাসের কড়িকান্দি ইবতেদায়ী নূরাণীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

লালবাগে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

শাপলা চত্বর হত্যা মামলা দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু কারাগারে

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৮০

ঢামেকে অত্যাধুনিক মাইক্রোস্কোপ উদ্বোধন (১০ জুলাই) প্রধানমন্ত্রীর সফর

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ২৪৬৪ পিছ ইয়াবাসহ আটক-১