টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 16 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্বপ্ন গড়ার আহ্বান এমপি মনজুরুল ইসলামের

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 16, 2026 4:46 pm

বীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্বপ্ন গড়ার আহ্বান এমপি মনজুরুল ইসলামের

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) সকাল ১১টায় জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদ্রাসা মাঠে চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় ও জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদ্রাসার যৌথ আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মাহমুদুনবী ওয়ার্ডের সঞ্চালনায় জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, একটি শিশুর জীবনের প্রথম ও প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান হলো পরিবার। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন, দায়িত্বশীল ও সহানুভূতিশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানদের শুধু ভালো ফলাফলের দিকে নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের আরও যত্নবান হতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের ২৪-২৫ বছর হচ্ছে নিজেকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সততা ও আত্মনিবেদনের মাধ্যমে নিজেদের দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে জ্ঞান অর্জন, সৃজনশীলতা চর্চা এবং ইতিবাচক কাজে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই নিজেদের এমনভাবে তৈরি করতে হবে যেন দেশ ও জাতি তাদের নিয়ে গর্ব করতে পারে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের খেলাধুলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি জাতি গড়ার কারিগর। তাই শিক্ষার্থীদের মাঝে আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন জাগিয়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি দীপংকর বর্মন, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার, পৌর ছাত্রদলের আহব্বায়ক সামিউল ইসলাম সবুজসহ সাতোর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

নাসিরনগরে ‎বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

‎এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে স্টোর কেলেঙ্কারি: ফার্মাসিস্টের বিরুদ্ধে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ঘাটতির অভিযোগ

পবিত্র হজ পালনে সৌদি আরবে হাজিরা

ঢাকা কেরানীগঞ্জ এসি বিস্ফোরণে একই পরিবারে চারজন দগ্ধ

‘অপারেশন ট্রু প্রমিস-৪’ শুরু ইসরায়েলে সিজ্জিল-খাইবার-শেখান-কদর-ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইরানের

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

দেশে র‍্যাবের মতো সংস্থা থাকার প্রয়োজন রয়েছে: মহাপরিচালক