টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবির সাবেক ভিসি কারাগারে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 17, 2026 4:42 pm

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় প্রধান আসামি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে বা পলাতক ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো স্বাগতিক কানাডা

৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত

হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের

ট্রেড লাইসেন্স ছাড়া পরিচালিত দোকান সিলগালার ঘোষণা

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী’র ১২০তম উরস্শ রীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ) সমাজে ধর্মসাম্য ধনসাম্য বিচারসাম্যই হলো মাইজভাণ্ডারী দর্শনের মূলমন্ত্র

তেলাপোকাদের কারণে নতুন চ্যালেঞ্জের মুখে মোদি

রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন

কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় সিএনজি আরোহী নিহত। আহত-৩

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ আটক-১