টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 17, 2026 4:44 pm

দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের কন্যা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১৭ মে) এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমা কারিনা কায়সারের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারিনা শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রতিদিন আসছে দেড় হাজার কোটি টাকা

প্রথম কর্মদিবসে ৯টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী সবার সঙ্গে করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়

দাখিলে পাসের হার ৫৫.৪৯%, কারিগরি বোর্ডে ৫৮.২০%

তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ

দক্ষিণ রাউজান কোয়েপাড়ায় অক্ষয় তৃতীয়ায় ১৬ তম বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ ও মহানামযজ্ঞ

অবৈধভাবে হজ পালনে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞা

শিরোপা-খরা কাটলো না, রোনালদোর আরও একটি কান্নার রাত

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ঢালিউডের অনিন্দ্য সুন্দরীর পুরো নাম সাদিকা পারভীন পপি