টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 31 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 31, 2026 3:51 pm

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালী এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।

বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রা
কৃতিক প রিবেশ নির্বিঘ্নে রাখতে প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পাস-পারমি ট ইস্যু করা হবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বন কর্মকর্তারা বলছেন, পর্যটক ও বনজীবীদের নৌযান চলাচলের কারণে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ ও প্রজনন ব্যাহত হয়। তিন মাস বনকে নিরবচ্ছিন্ন প রিবেশ দেওয়া গেলে মাছ, গাছপালা ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের প রিবেশগত ভারসাম্য আরও সমৃদ্ধ হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুরান ঢাকার বিভিন্ন এলাকায় লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ বিভিন্ন মেয়াদে ১৭ জনের কারাদণ্ড

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করলো সরকার

রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে সেনাবাহিনীর চেক পোষ্টে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

পল্টন আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা, থাকতে হচ্ছে রাস্তাতেই

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

তিতাসে ধানের শীষ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

ঢামেকের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.মোঃ শামসুল ইসলামের অশালীন ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে প্রায় ১:৩০মিনিট অপারেশন বন্ধ

ভার্চুয়াল কোর্টে দেখা যায়নি সংকট, বরং বেড়েছে গতি: অ্যাটর্নি জেনারেল

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫