টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 6 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের কালিহাতী মিষ্টির কেজিতে ওজন কম হওয়ায় ৪ দোকান মালিককে জরিমানা

প্রতিবেদক
টাঙ্গাইল,রেজাউল করিম রিফাত
July 6, 2025 1:08 pm

টাঙ্গাইলের কালিহাতীতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার অভিযোগে একাধিক মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে প্রশাসন।
রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম উদঘাটন করে জরিমানা আদায় করেন।

অভিযানে দেখা যায়,মিষ্টির বক্সে প্রকৃত ওজনের চেয়ে বেশি দেখিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল এবং দইয়ের পরিমাণেও অনিয়ম ছিল লক্ষণীয়।এছাড়া অধিকাংশ দোকানেই ছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ধরনের অপরাধে দয়াময়ী হোটেলকে ১০ হাজার টাকা, বিনিময় হোটেলকে ৫ হাজার,মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার এবং নিমন্ত্রণ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবহার অনুপযোগী কিছু মিষ্টির বক্স ধ্বংস করা হয়।

ইউএনও খায়রুল ইসলাম জানান,ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জনস্বার্থে কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

​গ্যাস সিলিন্ডারের সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এম নুরুল হুদা চৌধুরী

ইতিহাসের পাঠশালার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

উচ্চ তাপমাত্রা এবং করণীয় সংক্রান্ত কোনো বার্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক প্রচার করা হয়নি

রাজশাহীতে আইসিসিআর-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-২

গুলিস্তানের ফুটপাতে ঈদের বেচাকেনা জমজমাট