টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এস.এস.সি পরীক্ষার্থীদের পাশে পৌর ছাত্রদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ

প্রতিবেদক
মোঃ শান্ত খান
May 17, 2026 5:49 pm

সাভারের শিক্ষা ও মানবিক কার্যক্রমে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে সাভার পৌর ছাত্রদল। এস.এস.সি পরীক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা করতে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ, বিশুদ্ধ খাবার পানি ও বিস্কিট বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে স্কুলের সামনে এই মানবিক আয়োজনের উদ্যোগ নেন সাভার পৌর ছাত্রদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ। তাঁর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করেন

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরীক্ষা কেন্দ্রের বাইরে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় থাকায় তাদের কষ্ট লাঘবে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়। এ সময় পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও বিস্কিট বিতরণ করা হয়।

ছাত্রদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ বলেন,
“ছাত্রদল সব সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এস.এস.সি পরীক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা চাই পরীক্ষার্থীরা যেন সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে।

ছাত্রদল নেতা সোহাগ আরো বলেন,রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সাভার পৌর ছাত্রদল শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

এ সময় উপস্থিত অভিভাবক ও পরীক্ষার্থীরা ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

ঢামেকে প্রতারক চক্রের দুই সদস্য আটক করেছে আনসার সদস্যরা

পাঁচ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

মাছের উৎপাদন বাড়াতে ডিমলায় ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত

বাবার মৃত্যুর পর ফুটবলকেও বিদায় জানাচ্ছেন মেসি!

সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র উদ্যোগে স্মারকলিপি প্রদান

নাসির নগরে ধানের শীষের সর্বশেষ জনসভায় বাঁধ ভাঙা জোয়ার

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩