টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সৈয়দ শাহ আব্দল্লাহ কল্যাণ ট্রাস্ট কর্তৃক কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 17, 2026 6:54 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সৈয়দ আবু এমাদ স্মৃতি স্মরণে সৈয়দ শাহ্ আব্দল্লাহ কল্যাণ ট্রাস্ট কর্তৃক এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১১ ঘটিকায় নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের হল রুম প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দি একমি ল্যাবরেটরিজ এর নির্বাহী পরিচালক ডঃসৈয়দ আবুল মুজাদ্দাদ মুস্তাফিজ বিল্লাহ এর সভাপতিত্বে এবং নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক পার্থ প্রতীম সোম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমেদ, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ রমজান আলী, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপির বিপ্লবী

সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী, আহলে সুন্নাত আল জামায়াতের সভাপতি মাওঃ আশরাফ আজিজ, প্রধান আলোচক ছিলেন অত্র ট্রাস্টের সভাপতি মাওঃ সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ।

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বৃত্তি প্রদানের এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি সংসদ সদস্য এমএ হান্নান বলেন, আজকের কৃতি শিক্ষার্থী আগামী বাংলাদেশ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ ধরণের উৎসাহ মূলক অনুষ্ঠানের আয়োজকে ধন্যবাদ।

সৈয়দ শাহ আব্দল্লাহ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এইচএসসি ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণীতে প্রথম হওয়া সহ মোট ১৭ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী

সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের শুভেচ্ছা মিছিল

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাণিজ্যমন্ত্রী–ভারতীয় হাইকমিশনার বৈঠক

কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন অতিথিরা

বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে’

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

পবিত্র আশুরা আজ

কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ

ঢাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের লিফলেট বিতরণ জামায়াতের সরকারের অদক্ষতা, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণকে মাশুল দিতে হচ্ছে:নূরুল ইসলাম বুলবুল