টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 10, 2026 7:15 pm

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আরও কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, সেগুলোর মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭ হাজার নারীর কাছে ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা বাংলাদেশের কৃষক ভাইদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে তাদের কৃষি ঋণ মওকুফ করবো। আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহে সেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সরকারের পক্ষ থেকে মওকুফ করে দেওয়া হয়েছে সুদসহ। এইভাবে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একজন গুণী-আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একটি সুস্থপ্রজন্ম গড়ে তোলেন- রাউজানে জেলা শিক্ষা অফিসার

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্স অভিযানে কোটি টাকার ভারতীয় বাজি উদ্বার

প্রতারক চক্রের হাতে পড়ে খোয়ালেন স্বর্ণের অলংকার সহ নগদ ৩০ হাজার টাকা

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে ট্রাম্পের আপত্তি

তিতাসে সরিষা চাষে সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা, আশাবাদী কৃষক

আগামী শুক্রবার শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে ঢাকায় ভারতীয় দূতকে তলব

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন,‘ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন প্রতীক

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মামলা ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার