টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 17, 2026 10:36 pm

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদ। রোববার (১৭ মে) রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার (২১ মে) দিন রেখেছেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

এম কে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে এসে ওভারথ্রো করতে না পারে। আদালত শুনেছেন, অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রসঙ্গত, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের তিন দিন পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের পর বিএনপি ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করলে অন্তর্বর্তী সরকার বিদায় নেয়।

রিট আবেদনকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল তদন্ত কীভাবে হবে সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি ইনস্ট্রাকশান নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশান নিয়ে আসুক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-কুমিল্লায় কৃষিমন্ত্রী

জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী

হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

কেন্দ্রীয় ব্যাংক গঠন করল দুই হাজার কোটি টাকার তহবিল

মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা: রুমিন ফারহানা

কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০

‘নামাজ ছাড়বেন না, অন্যের হক নষ্ট করবেন না: শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান