টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 14, 2026 7:17 pm

টাঙ্গাইলে ৩৪ দিনের এক শিশুকে হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা দেয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই শিশুর উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। আজ (বৃহস্পতিবার ১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীনর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

ভুক্তভোগী ওই পরিবারকে কেন ৫০ লাখ টাকা কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়। টাঙ্গাইলের ভূঞাপুরে ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে দেয়া হয়েছে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গতকাল (বুধবার, ১৩ মে) বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন। তবে এ ভ্যাকসিন দেয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। তিনি না দিয়ে পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।

পরিবার অভিযোগ করেন ভুল টিকা দেয়ার প্রতিবাদ করায় স্বাস্থ্যকর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় দাখিল মাদ্রাসায় চার জন শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

ইরানে হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে মার্কিন সামরিক বাহিনীর ব্রিফিং

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক আহত

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আসামীদের বিচার শুরু ১ জুন

দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: এলজিআরডি মন্ত্রী

জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন ​

​শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম

আবাহনীর প্রথম অধিনায়ক ও হকি কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যু