টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজার ৫২৯ হজযাত্রী, মৃত্যু ১৮ জনের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 19, 2026 3:07 pm

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী। এদিকে, আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে চলতি মৌসুমে মোট ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন ফেনীর সোনাগাজীর বাসিন্দা সাজেদা বেগম (৫৬)। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। রোববার মক্কায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় পাঁচজন মারা গেছেন।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৮৬টি হজ ফ্লাইট। এছাড়া সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে আগামী ৩০ জুন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

সাইবার নিরাপত্তা সক্ষমতা,ইতালির সহযোগিতা চাইলো বাংলাদেশ পুলিশ

কুমিল্লা বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা, সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগে মামলা

ককটেল বিস্ফোরণে ২ জন নিহত: ঘটনায় জড়িত জেলা যুবলীগ নেতা শরিফ উদ্দিন গ্রেফতার

উইচ্যাটে প্রেম : রূপগঞ্জে বিয়ে করতে চীনা তরুণ

ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

তিন ধরনের নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

খুনি ট্রাম্প খুনি নেতানেয়াহো কর্তৃক ইরানের নেতা ও তাঁর পরিবারকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ -আল্লামা ইমাম হায়াত

পূর্বাচলের জলসিড়ি এলাকার ৪তলা ভবন থেকে নিচে পড়ে ঠিকাদারের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক এআই ক্যামেরার নজরদারিতে