টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পল্লবীতে শিশু হত্যার অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 19, 2026 3:29 pm

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক বি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লামিসা (৭)। তিনি আব্দুল হান্নান মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও সেখানে যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, সকালে ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে সোহেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া

সড়ক দুর্ঘটনায় কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত

হাদির খুনিদের তথ্য প্রকাশে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

নবম পে স্কেল বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

বীরগঞ্জে বাড়িতে প্রবেশে বাধা,গেটে তালা-অসহায় পরিবার এলাকায় চরম উত্তেজনা

১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই

দেশে অসংখ্য উচ্চশিক্ষিত বেকার রয়েছে: রাষ্ট্রপতি

নাসিরনগরে চাতলপাড় মেঘনার ভাঙ্গনের কবলে দিশেহারা, জনভোগান্তি চরমে

জুলাই আন্দোলনের দুই বছর, ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল সূচনা

কুমিল্লার ১১টি আসনে যে ১০৭জন প্রার্থীর মনোনয়পত্র যারা জমা দিলেন