টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে চাতলপাড় মেঘনার ভাঙ্গনের কবলে দিশেহারা, জনভোগান্তি চরমে

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
July 12, 2026 10:21 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঐতিহ্যবাহী চাতলপাড় বাজার ও চক বাজারটি মেঘনার নদীর ভাঙ্গনে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বর্তমানে আবারও  টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারনে নতুন করে ভাঙ্গনে চাতলপাড় বাজার ও চক বাজারের দোকান ঘর যেকোন সময় নদীতে বিলীন হতে পারে।
সরেজমিনে দেখা গেছে, মেঘনার নদীর তীব্র স্রোতে চাতলপাড় বাজার ও চকবাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ধসে পড়ার হুমকির মুখে রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চকবাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, চক বাজারের মেঘনার স্রোতে চকবাজারসহ আশপাশ প্রতিনিয়ত ভাঙ্গছে। গত বছর আমার একটি দোকান বিলীন হয়ে গেছে। আবারও নতুন করে ভাঙ্গনের ফলে তার আরেকটি দোকানঘর  যেকোনো সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

ব্যবসায়ীসহ স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫-৬ বছর ধরে চাতলপাড়ের বিভিন্ন গ্রামে নদীভাঙন অব্যাহত রয়েছে।  এখনো পর্যন্ত স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

চকবাজার সংলগ্ন একটি মসজিদ ও চক বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কিছু বাড়ি ঘর  নদীগর্ভে বিলীন হয়েছে।

চাতলপাড় ইউনিয়নের আয়তন ২৩.৬৩ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৪৪,০৮৬ জন। এ ইউনিয়নের পশ্চিম ও উত্তর সীমান্ত দিয়ে বয়ে চলেছে মেঘনা নদী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  বিনয় রায় বলেন,দীর্ঘদিন ধরে মেঘনার ভাঙ্গনে ঐতিহ্যবাহী চাতলপাড় বাজার এবং চকবাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ পার্শ্ববর্তী এলাকার কিছু পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে অনেক পরিবার নিঃস্ব হয়েছে। তাই নদী ভাঙন থেকে রক্ষা করা প্রয়োজন।

মেঘনা নদীর তীব্র স্রোতে চাতলপাড় বড়বাজার, চকবাজার ও বিলেরপাড় এলাকার বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হচ্ছে। স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  শাহীনা নাছরীন  বলেন, “নদী ভাঙন রোধে স্থানীয় এমপি মহোদয়ের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

চাতলপাড় ইউনিয়নের সাধারণ মানুষের দাবি-দীর্ঘদিন ধরে নদী ভাঙনের আশঙ্কা থাকলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো কার্যকরী ব্যবস্থা নেয়া হয়নি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদী শাসন ও বাঁধ নির্মাণ করে এই ভয়াবহ দুর্যোগ থেকে এলাকাকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের

অজ্ঞাতনামা মারাদেহ

পৃথক ঘটনায় গৃহকর্মীসহ তিনজনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নে দীর্ঘমেয়াদি কমিটির অনুমোদন

রাজারহাট নির্বাচন অফিসে সাধারণ মানুষের চরম ভোগান্তি মিলছে না কোন সেবা

অটো রিস্কার ধাক্কায় এক প্রাইভেট শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহে ট্রাক-সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ২

ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে বিক্রি চাকরি, সিন্ডিকেটের কাছে জিম্মি হাসপাতাল !

ডিভোর্সের পর একাকী জীবন, মুগদায় ঝুলন্ত অবস্থায় মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ

হরমুজ প্রণালি দখলে নেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র

৪৯ বাংলাদেশিসহ ফেরত পাঠালো মালয়েশিয়া