টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
নাজমুল হাসান
May 19, 2026 5:11 pm

চাঁপাইনবাবগঞ্জে মরিয়ম বেগম (৫০) নামে এক নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফমি খাতুন নামে এক নারীকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৮ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরনেংড়া মোড় চৌকা পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত মরিয়ম বেগম ওই এলাকার বাসিন্দা আবুল কালামের স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতেও দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে ফমি খাতুন টিউবওয়েলের লোহার হাতল দিয়ে মরিয়ম বেগমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ

নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১

দেশের বাজারে আবারও টানা ৪ দফায় স্বর্ণের দাম কমলো মোট ২৩ হাজার ৫৭৩ টাকা

ডিমলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়কের যানজট নিরসনে তৃতীয় সভা

লেবাননে ইসরায়েলি সেনা নিহত

কাফরুল যুবদল নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মিরপুর বিআরটিএতে দুলালের দাপট! কর্মকর্তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন

জমি নিয়ে বিরোধে ভাইয়ে-ভাইয়ে মারামারি, ছোট ভাইয়ের স্ত্রীর ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ