টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে ভাইয়ে-ভাইয়ে মারামারি, ছোট ভাইয়ের স্ত্রীর ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ

প্রতিবেদক
রেজাউল হক
July 15, 2026 3:53 pm

কুড়িগ্রাম রাজারহাটে জমিজমা নিয়ে পূর্ব মামলার জের ধরে সংঘর্ষ ২ পা ভেঙ্গে দিলেন ছোট ভাইয়ের স্ত্রীর।

জানা যায়, কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় চাকিরপশার ইউনিয়নে পীর মামুদ গ্রামের আব্দুল কুদ্দুস জীবিকা নির্বাহের জন্য ঢাকায় কাজ করেন। তার বড় ভাই ইউনুস আলী ও আবু বক্করের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিনের একটি দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে একটি মামলাও আছে আদালতে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পূর্ব মামলা থেকে জামিন নিয়ে উক্ত মামলার খরচের ২ লাখ টাকা আ. কুদ্দুসের কাছে দাবি করে। এই টাকা দিতে অস্বীকৃতি জানায় আ. কুদ্দুস। ৫ মে সকাল ১১টার সময় ইউনুস আলী, সোহেল মিয়া, পারভীন বেগম আবু বক্কর ও মেরি বেগম লাঠি-শোঠা, রড, ছোরা দিয়ে বাড়ির আঙ্গিনায় আব্দুল কুদ্দুসের উপর অতর্কিত হামলা চালায়। আব্দুল কুদ্দুস আঘাতে অসুস্থ হলে ইউনূস আলীগং বাড়ির গেট ভেঙ্গে ৯৪ হাজার ৫ শত লুট করে নিয়ে যান। এ সময় আ. কুদ্দুসের স্ত্রী মল্লিকা বেগমকে বাড়ীতে পেয়ে তাে দুই পা ভেঙ্গে দেন। মল্লিকা বেগমের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। রংপুরে চিকিৎসা নিয়েও ভয়ে বাড়ি ফিরতে পারছেন না আব্দুল কুদ্দুসের পরিবার। বিভিন্নভাবে হুমকি ধামকি পেয়ে তিনি রাজারহাট বাজারের শান্তিনগরে ভাড়া বাসায় আছেন।

আব্দুল কুদ্দুস জানান, ‘এক মাস ধরে স্ত্রীর চিকিৎসা করে বাড়ী যেতে পারছি না। রাজারহাটে ভাড়া বাড়ীতে থাকতেছি। দুই ছেলের পড়াশুনা হচ্ছে না। বড় ভাই ও ভাতিজারা বিভিন্নভাবে আমার প্রাণনাশের হুকমি দিতেছে।’

ইউনুস আলী বলেন, থানায় কথা হয়েছে, আপস করে নেওয়ার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশের লাঠিচার্জ, জল কাবান, সাউন্ড গ্রেনেড আহত পাঁচ

বুধবার সংসদ ভবনে সরকারি দলের বৈঠক

আখাউড়া-সিলেট রেলপথে ৫ স্টেশন বন্ধ, বাড়ছে যাত্রী দুর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার ২ টি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি

সখীপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জ্বালানি সরবরাহে সমন্বয়ের নির্দেশ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান

ডিসেম্বর-জানুয়ারি না আমরা আপনাকে কালকেই চাই: চিফ প্রসিকিউটর

রাজবাড়ীর কালুখালীর গুণী শিল্পী জাহিদ হাসান ইন্তেকাল করেছে,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 

‎মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী