টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা-বাণিজ্য সহজ ও ব্যয় কমাতে কাজ করছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 19, 2026 5:59 pm

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ ও ব্যয় সাশ্রয়ী করতে সরকার কাজ করছে। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর বনানীতে অনুষ্ঠিত ‘কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশীয় ও বিদেশি বিনিয়োগের সমন্বয়ের মাধ্যমে অংশগ্রহণমূলক বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে চায়। এজন্য নিজস্ব অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনার জটিলতা কমানো এবং খরচ সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বৈঠকে অংশ নেওয়া আলোচকরা বলেন, দেশের সমুদ্রবন্দর, বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা বাড়ছে। যদিও দেশীয় অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানে কাজ করার সক্ষমতা অর্জন করেছে।

বক্তারা আরও বলেন, বিদেশি বিনিয়োগ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও কৌশলগত খাতে দেশীয় উদ্যোক্তাদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তর চুক্তিকে বাধ্যতামূলক করার আহ্বান জানান তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন

রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে

সিগন্যাল  ভঙ্গ করে মোটরসাইকেলে ধাক্কায় পুলিশ সার্জেন্ট আহত,‘আটক-২,

রাজধানীতে বিপুল সংখ্যক ‘সেক্স টয়’ জব্দসহ গ্রেপ্তার আট

সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু: বিদ্যুতের কাজ করাতে বাধ্য করার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি স্বজনদের

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ব্যবসায়ী খুনের প্রতিবাদে মিরপুরে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল, বিএনপি’র বিরুদ্ধে উত্তাল স্লোগান