টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের ঈদুল আজহায় দেশে প্রায় ১ কোটি পশু কোরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2026 7:32 am

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, এবারের ঈদুল আজহার কোরবানির পশুর হাট অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি নিরাপদ রয়েছে। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় ১ কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৬ মে) কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একেবারে প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কোরবানির পশুর ক্রয়-বিক্রয় যেন সম্পূর্ণ নিরাপদ হয়, সে জন্য সরকার সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিরাপত্তা, চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘কোরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা এবং চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ঈদের বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি। তবে এবার সারাদেশে প্রায় এক কোটি পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘কোরবানিকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তা দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে সম্পৃক্ত থাকে।’

পরিদর্শনের সময় মন্ত্রী হাটে স্থাপিত ভেটেরিনারি টিমের বুথ থেকে মাইকিং করে ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশে বলেন, ‘কোনো ধরনের সমস্যা দেখা দিলে যেন তারা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বুথে যোগাযোগ করেন।’

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু পালন প্রান্তিক কৃষক ও খামারিদের জন্য বছরের অন্যতম বড় আয়ের উৎস হিসেবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের লাখো পরিবার কোরবানির পশু লালন-পালন ও বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছে, যা ধীরে ধীরে একটি শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ নিচ্ছে। এ জন্য প্রান্তিক খামারিদের স্বার্থরক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আমিন উর রশিদ বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এই উৎসবকে ঘিরে সারা দেশের কৃষক ও খামারিরা দীর্ঘ সময় ধরে গরু, ছাগল, ভেড়া ও মহিষ প্রস্তুত করেন, যা তাদের অর্থনৈতিক সচ্ছলতার একটি বড় সুযোগ। পরে তিনি হাটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পশু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

টঙ্গীর তুরাগ নদের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

যুক্তরাষ্ট্র সৎ উদ্দেশ্যেই পাকিস্তানে এসেছিল: জেডি ভ্যান্স

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানাধীন ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার ২নং ও ৩নং আসামি গ্রেফতার

কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে কড়াইল বস্তিতে ভয়ংকর মাদক ব্যবসা

কোনো পক্ষই হরমুজ প্রণালির নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে না: কাতার

অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি রেল কোচ