টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 20 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি রেল কোচ

প্রতিবেদক
নীলফামারীর প্রতিনিধি
May 20, 2026 9:33 am

ঈদে ঘরমুখো মানুষের স্বস্তি দিতে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় মেরামত করে চকচকে করা হচ্ছে রেলকোচ । এজন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ । বাড়তি যাত্রীচাপ সামাল দিতে সেখানে ১২৭টি কোচ মেরামত ও সচল করার কাজ চলছে। মেরামত শেষে এসব কোচ দেশের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হবে।

কারখানা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত কোচ প্রস্তুতের কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। কারখানার ২৮টি শপের শ্রমিক ও প্রকৌশলীরা নিয়মিত কর্মঘণ্টার পরও অতিরিক্ত সময় কাজ করছেন। ইতিমধ্যে ৯৯টি কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট কোচগুলো আগামী কয়েক কর্মদিবসের মধ্যে হস্তান্তর করা হবে। সূত্র আরো জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২ হাজার ৮৫৯টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৬৬৪ জন শ্রমিক-কর্মচারী। অর্থাৎ মাত্র ২৩ শতাংশ জনবল নিয়ে দেশের অন্যতম বৃহৎ রেলওয়ে কারখানাটির উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তীব্র জনবলসংকটের মধ্যেও ঈদ যাত্রাকে গুরুত্ব দিয়ে পুরাতন কোচগুলোর জরাজীর্ণ কাঠামো পরিবর্তন, চাকার ট্রলি মেরামত, আসনবিন্যাস, বৈদ্যুতিক সংযোগ ও রং-সাজসজ্জার কাজ করা হচ্ছে। এ কাজে বগি, হেভি রিপেয়ারিং, ক্যারেজ কনস্ট্রাকশন ও পেইন্ট শপসহ আরো ২৪টি শপ সহায়তা করছে ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিভিন্ন শপে কর্মরত শ্রমিকরা জানান, প্রয়োজনীয় মালামাল ও জনবলসংকট থাকলেও ঈদে যাত্রী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিরিক্ত শ্রম ও সময় দিয়ে তারা কোচগুলো দ্রুত প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছেন। যাতে অধিকসংখ্যক যাত্রী নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন ।

ক্যারেজ শপের ইনচার্জ প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, ‘জনবলসংকট থাকা সত্ত্বেও ঈদের যাত্রীসেবা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীরা যেন নির্বিঘ্নে স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারেন সেজন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে ।

কারখানার শিডিউল শপের ইনচার্জ প্রকৌশলী রুহুল আমীন বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১২৭টি কোচ সচল করা হচ্ছে। যাত্রীচাপ মোকাবিলায় বাড়তি কোচ সরবরাহ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। কারখানার প্রতিটি শপে স্বাভাবিক কাজের পাশাপাশি এসব কোচ মেরামত করে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার কাজ করছেন শ্রমিক-কর্মচারীরা।

এসব বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ঈদ যাত্রায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে রেলওয়ের বহরে যুক্ত করা হচ্ছে ১২৭টি কোচ । তিনি বলেন, ইতিমধ্যে ৯৯টি কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলো আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকের জরুরি বিভাগে সামনে পরে ছিল অজ্ঞতনামা এক ব্যক্তি মরাদেহ

আওয়ামী লীগের বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম

ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে: মির্জা ফখরুল

বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল খেলার উদ্বোধন

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক-১

বীরগঞ্জে রাতের আঁধারে খড়ের ঘরে আগুন, আতঙ্কে গ্রামবাসী

ঢা‌বি হল প্রশাসন‌কে প্রাণনাশের হুমকি, থানায় অ‌ভি‌যোগ

কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩

বাংলামোটরে পরিত্যক্ত বাড়িতে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

১০১ টাকার প্রতীকী মূল্যে ৫ শহীদ পরিবারকে দোকান বরাদ্দ