টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2026 7:40 am

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। তিনি বলেন, ৫৬ হাজার কোটি টাকা দেনা নিয়ে আমি বিদ্যুৎ মন্ত্রণালয় চালাই। দেশি-বিদেশি পাওনাদারেরা ফোন করে, আদানিও ফোন করে বিলের জন্য, আমাদের সেগুলোর জোগান দিতে হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শিক্ষাখাতের গুণগত মান উন্নয়নে জেলা পর্যায়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, একটি জাতি উঠতে পারে, যদি সে জাতির শিক্ষা থাকে। আমরা এবার সরকারে এসে মনস্থির করেছি— আমাদের বাজেটের, জিডিপির প্রায় ৫ শতাংশ ব্যয় করবো শিক্ষা খাতের জন্য।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের ড্রপ-আউট বন্ধে ফুড ফর এডুকেশন চালু করেছিলেন, যার ফল মিলেছিল।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনের বাথরুম থেকে এক ব্যাক্তির মরাদেহ উদ্ধার

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইন্টারনেটের লাইনম্যানের মৃত্যু

পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ৭ পাচারকারী আটক

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে বিকট বিস্ফোরণ

কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের ৭ দিনের কারাদণ্ড

যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি কিম জং উনের বোন কিম ইয়ো জং

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ আগস্ট