রাজধানীর পুরান ঢাকার সুত্রাপুরে কাগজি- টোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেস থাকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫জন দগ্ধ।দগ্ধরা হলেন, মোহাম্মদ রোকন (১৪),মোহাম্মদ তামিম(১২),মোহাম্মদ রিপন (৩৫),মোছাঃ চাঁদনী আক্তার(২৮) ও আয়েশা (১ বছর)জাতীয় বার্নে ভর্তি রয়েছে ।
বৃহস্পতিবার(১০ জুলাই)দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত সাড়ে তিনটায় জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা প্রতিবেশী জাকির হোসেন জানান,সুত্রাপুরে কাগজিটোলা এলাকার একটি বাসার নিচ তলায় গ্যাস লিকেস থাকে হঠাৎ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে। তিনি জানান,ওই বাসায় তারা নতুন ভাড়া নিয়েছে সিলিন্ডার গ্যাস ছিল তারা রাতে ঘুমিয়ে ছিল হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর বেশি আর কিছু বলতে পারব না বলেও জানান তিনি। দক্ত রিপন পেশায় ভ্যান চালক।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,পুরান ঢাকার সূত্রাপুর কাগজিটোলা একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ পাঁচজন আমাদের এখানে এসেছে।রিপনের ৬০ শতাংশ দগ্ধ,রোকনের ৬০ শতাংশ দগ্ধ, তামিমের ৪২ শতাংশ দগ্ধ, চাঁদনীর ৪৫ শতাংশ দগ্ধ ও এক বছরে শিশু আয়েশার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাই ডিফেন্সিভ ইউনিট(HDU) তে ভর্তি দেওয়া হয়েছে তার মৃত্যু হয়েছে।সবার অবস্থায় অসংখ্য জনক বলে জানিয়েছেন তিনি।


















