টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঈদগাহে জামাত না হলে বিকল্পের তথ্য জানাল ইফা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2026 5:33 pm

রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈরী আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে জামাত আয়োজন সম্ভব না হলে বিকল্প স্থানে জামাতের সময় ও সূচির কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। মঙ্গলবার (২৬ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে জামাত শুরু হবে সকাল ৮টায়।

বুধবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানিয়েছেন, রাজধানীবাসীসহ সব মুসল্লিকে যথাসময়ে জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

ইরানে হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে মার্কিন সামরিক বাহিনীর ব্রিফিং

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার দুলালসহ আটক-১৩

প্রধানমন্ত্রী ভিডিও কলে জানালেন অভিনন্দন

ইসরায়েলের মধ্যাঞ্চলে ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

দুই বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান