টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার দুলালসহ আটক-১৩

প্রতিবেদক
এ কে পলাশ
October 1, 2025 10:41 am

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার শাহ আলম দুলাল (৪৮) ও তার দলের ১৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার নাজির আহমেদ খান।
গ্রেফতারকৃতরা হলেন- মনির হোসেন (৪০), শাহ আলম দুলাল (৪৮), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন (৩২), কামাল হোসেন (৩২), মোশারফ শরীফ (৩২), সুমন (৩৩), খোকন (৪০), আল আমিন (২৫), সোহেল (২৬), এবং নিহার বিশ্বাস (৪৮)।

তারা কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর, চান্দিনা, বরুড়া, বুড়িচং, সদর দক্ষিণ, ব্রাহ্মণপাড়া এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর লালমাই থানায় দুটি ডাকাতির ঘটনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাঙ্গরাবাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। টহল জোরদার থাকায় তারা ডাকাতি করতে না পেরে দেবিদ্বারের দিকে রওনা দেয়। সেখানে পুলিশের চেকপোস্টে পৌঁছালে হাইচ মাইক্রোবাসে থাকা ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ১৩ জনকে আটক করা হয়।অভিযানে একটি কালো রঙের হাইচ মাইক্রোবাস, দেশীয় অস্ত্র (কুড়াল, রামদা, চাপাতি, কাটার প্লাস, চেইন), মোবাইল ফোনসহ ডাকাতির সরঞ্জাম এবং ডাকাতি হওয়া চার জোড়া স্বর্ণের দুল, একটি স্বর্ণের আংটি, একটি রুপার নুপুর, একটি লাল রঙের স্বর্ণ রাখার বক্স ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা সম্প্রতি কুমিল্লার লালমাই এলাকায় তিনটি, বরুড়ায় একটি এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ডাকাত সর্দার দুলালের নামে রয়েছে ২৬টি এবং মনির হোসেনের নামে রয়েছে ২১টি মামলা।
পুলিশ সুপার নাজির আহমেদ বলেন, “জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের সহযোগিতায় খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া ও জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. আবদুল্লাহসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই : দীনেশ ত্রিবেদী

স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবসে

বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্টের অভিযান, মিষ্টান্ন দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

এবারের চ্যাম্পিয়নস লিগে যত হাইভোল্টেজ ম্যাচ

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-৪