টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বাড়লো

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 27, 2026 6:00 pm

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বুধবার (২৭ মে) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার অতিক্রম করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে সংকট এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের বাজারে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বাজারগুলোতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আশা অনেকটাই কমে গেছে। ফলে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এর আগে গত মাসের শেষ দিকে সংঘাত এবং হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়ে গিয়েছিল। পরে কূটনৈতিক সমাধানের আশায় বাজার কিছুটা স্থিতিশীল হয় এবং সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯৭ ডলারে নেমে আসে।

তবে জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এইচএফআই রিসার্চ জানিয়েছে, তেলের বাজার এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখান থেকে দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসা কঠিন হতে পারে।

বিশ্লেষকদের ভাষ্য, কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বৈশ্বিক তেল মজুত কমে এসেছে। একই সঙ্গে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম ঘিরে পরিবহন খাতে জ্বালানির চাহিদাও বাড়তে পারে, যা বাজারে আরও চাপ তৈরি করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাবিতে ভর্তি পরীক্ষা পাঁচ ইউনিটে, শুরু ৫ ডিসেম্বর

ভেজাল চাল ব্র্যান্ড বস্তায় বাজারজাত, সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক জবানবন্দী আদায়

জেনেভা ক্যাম্পে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযান

জয় পাহাড় কাটায় ৯ লাখ টাকা জরিমানা বিপিসির!

কক্সবাজারের পাতুয়ারটেকের টুপ টুপ রিসোর্টে আগুন, নিহত ৬

নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে ফসল নষ্টের অভিযোগ

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ ১১ দিনেও মেলেনি