টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 29 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং সিজন-৪ শুভ উদ্বোধন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 29, 2026 9:16 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২৬ সিজন-৪এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার ২৯ মে বিকেল শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২৬ সিজন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর)সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব এম এ হান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার  আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপি সভিপতি সৈয়দ আবু সারোয়ার, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ হান্নান  বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের মোবাইল আসক্তির অন্ধকার জগত থেকে বের করে এনে শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল জাতি গঠনে মাঠের খেলার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চান্দিনায় বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহ

ঢাকার আশপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

নতুন সাজে শামস-উল-হুদা স্টেডিয়াম, উন্নয়ন বরাদ্দ ৩৪ কোটি ৪৫ লাখ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাংলাদেশ–জাপান ইপিএর সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করা জরুরি: ফাহমিদা খাতুন

হজ্বের টাকার জন্য ছেলের হাতে বাবা খুন

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কাল থেকে ৯ দিনব্যাপী বইমেলা শুরু