টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 30 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 30, 2026 7:40 pm

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে ঢাকায় তিন শিশু, সিলেটে দুটি, চট্টগ্রামে একটি এবং ময়মনসিংহে দুটি শিশু মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মারা গেছে ৪৯৩ শিশু। এ ছাড়া একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে চলতি প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৫৮৩ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৯ হাজার ৬১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২ হাজার ৫০ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে বিদেশে পালানোর সময় গ্রেফতার

ধামরাইয়ে ওষুধের প্যাকেট তৈরির কারখানায় আগুন

সরকার একযোগে নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়ন করছে: প্রেস সচিব

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড, এক নজরে দেখে নিন

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক হাজতির মৃত্যু

বড় ভূমিকম্পের ঝুঁকিতে বঙ্গোপসাগর! তলদেশে নড়ছে টেকটনিক প্লেট,পুনরুজ্জীবিত হচ্ছে প্রাচীন ফাটল, পলির আস্তরণ

ডিএমপির কোতোয়ালি থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে,এম রবিউল ইসলাম

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সর্বোচ্চ চেষ্টা করবো: স্টারমার

হোপের সেঞ্চুরিতে ২৫০ রান তাড়া করে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের