ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে মোহাম্মদ সোহেল আহমেদ(৩৮)নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
রবিবার(১৭ আগস্ট)সকাল ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী সাইমন জানান,সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে সোহেল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মোঃ সোহেল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন হাজতি নাম্বার ৩২৮২৪/২৫ গ্রামে বাড়ি সিরাজগঞ্জ সদরের বনবাড়িয়া এলাকার মোঃ করিম উদ্দীনের সন্তান।নিহত সোহেল আশুলিয়া থানার মামলা ৩১(৮)২৫,ধারা১৭০/৪০৬/ ৪১৯ /৩৮৫/৩৮৬/৫০৬/৩৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।



















