টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 30 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহর নেতৃত্বে মিসরের বিশ্বকাপ দল ঘোষণা

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 30, 2026 8:05 pm

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর। প্রধান কোচ হোসাম হাসানের ঘোষিত এই দলে অধিনায়কের দায়িত্বে থাকবেন প্রাণভোমরা মোহাম্মেদ সালাহ। স্কোয়াডের সসবচেয়ে বড় চমক ১৮ বছর বয়সী উদীয়মান ফরোয়ার্ড হামজা আবদেল করিম, যিনি প্রথমবারের মতো বড় আসরের দলে জায়গা পেয়েছেন।

তরুণ হামজা আবদেল করিমের পাশাপাশি মিশরের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ওমর মারমুশ। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড সদ্য শেষ হওয়া মৌসুমে ৩৬ ম্যাচে ৮ গোল করে দারুণ ছন্দে রয়েছেন। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের ওহাইওতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলর মুখোমুখি হবে মিশর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়াম জাতীয় ফুটবল দলর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘জি’-তে মিশরের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইরান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘোষিত স্কোয়াডে গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন মোহামেদ এল-শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল-মাহদি সোলাইমান ও মোহামেদ আলা। রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে স্কোয়াডে রয়েছেন মোহামেদ আবদেলমোনেম, মোহামেদ হানির, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, আহমেদ ফাতুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি ও করিম হাফেজ।

এছাড়া মিডফিল্ড সামলাবেন অধিনায়ক মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা, মাহমুদ হাসান, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল ও নাবিল এমাদ। অন্যদিকে, আক্রমণভাগে ওমর মারমুশের সঙ্গে থাকছেন তরুণ হামজা আবদেল করিম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’ করার প্রস্তাব ট্রাম্পের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দগ্ধ দুই মেয়ে জাতীয় বার্ণে ভর্তি

নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুননির্মাণে সহায়তা প্রদান

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

কুড়িগ্রাম জেলা প্রশাসক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ।

ইরানে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের জন্য সম্মানী ও উৎসব ভাতা, প্রজ্ঞাপন জারি

জাতীয় সংসদের হুইপ দুলুকে গু‘লির চেষ্টা, নাটোরে যুবক আটক

দেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ শিশুর, মৃত্যু ছাড়াল ৪৫০

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ