টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 31 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 31, 2026 3:48 pm

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত ধর্মের নামে রাজনীতি করে। তারা নাকি সব পবিত্র মানুষ। বিগত দিনে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যেমন গুপ্ত রাজনীতি করেছে, এখনও অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। রবিবার (৩১ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘‘চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীর বালু উত্তোলনের সময় জামায়াতের দুই নেতা ধরা পড়েছিলেন। তাদের একজনের নাম জাহাঙ্গীর ও আরেকজন রবিউল। ফেনীতে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে দলের এক নেতা চাঁদা নিয়েছেন বলেও পত্রপত্রিকায় এসেছে। এসব ঘটনায় প্রশ্ন ওঠে, দলটি তাদের প্রশ্রয় দিচ্ছে কি না।’’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রিজভী অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী আরবি শব্দ ব্যবহারের মাধ্যমে ‘চাঁদাবাজি’ না বলে সেটিকে ‘হাদিয়া’ ও ‘ইয়ানত’ শব্দে আড়াল করার চেষ্টা করে। কিন্তু এটি মূলত চাঁদাবাজিরই আরেক রূপ।

তিনি বলেন, রাজনৈতিক দলে অন্যায়কারী থাকতে পারে, তবে দল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটিই গুরুত্বপূর্ণ। বিএনপির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠলে দল কঠোর ব্যবস্থা নিয়েছে, বহিষ্কার ও শোকজ করা হয়েছে। তিনি দাবি করেন, অন্য দলগুলোর ক্ষেত্রে এমন দ্রুত পদক্ষেপ দেখা যায় না।

জামায়াত প্রসঙ্গে রিজভী বলেন, ধর্মের ব্যবসা করে তারা জনগণের আস্থা হারিয়েছে। অন্যদিকে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহকারী আওয়ামী লীগের যে সব সহযোগী রয়েছে তাদের কর্মকাণ্ডও মানুষ ভালোভাবে নেয় না।

জাসাসের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাসাসের লিয়াকত আলী লাকি, ফেরদৌস ফকির, জাবেদ আহমেদ কিসলু, খালেদুজ্জামান জুয়েল, ফরহাদ হোসেন নিয়ন, রাফিজা আলম লাকি প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুর মিল্লাত ক্যাম্প: মাদক সিন্ডিকেটের লাগামহীন দৌরাত্ম্য, হুমকির মুখে জনজীবন

জলঢাকায় সাংবাদিক হাসানুর কাবীর মেহেদীর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

রাজারহাটে আবুল খায়ের গ্রুপের নৈশপ্রহরী তপন হ/ত্যাকান্ডে ম্যানেজার গ্রেফতার

হাতিরঝিলের লেক থেকে এক বৃদ্ধ মরদেহ উদ্ধার

সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবঃ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি

দুর্বৃত্তের কিল ঘুষিতে এক আইনজীবীর মৃত্যু

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ৩২

দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী: প্রণয় ভার্মা

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

খিলগাঁওয়ে দ্রুতগামী প্রাইভেটকারে ধাক্কায় অটো রিক্সা চালকের মৃত্যু।